এ.আই কি আসলেই জাদুর কাঠি? সাইট বাঁচাতে গিয়ে যা ধ্বংস করছেন আপনি!

আজকাল এ.আই (A.I) নিয়ে সবার কী উত্তেজনা! যেকোনো সমস্যা হলেই আমরা চ্যাটজিপিটি বা এআই-কে জিজ্ঞেস করি, “কোডটা ঠিক করে দাও তো!”

এআই চটজলদি কোড লিখে দেয়। সাইটও চালু হয়ে যায়। আমরা ভাবি, বাপরে! কী অসাধারণ জাদুর কাঠি পেলাম।

কিন্তু আসল রহস্যটা জানেন?

এই জাদুর কাঠিই আপনার সাইটের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। কেন? চলো, ভেতরে একটু ঘুরে আসি।

১. এ.আই যা করে, তা কি সবসময় নিরাপদ?

এআই-এর কোনো মস্তিষ্ক নেই। সে শুধু ডেটা থেকে শেখে। আপনি যখন তাকে বলেন, “এই এরর ফিক্স করে দাও,” সে হয়তো একটা কোড দিয়ে দেয়। কিন্তু সে জানে না আপনার সাইটের ব্যাকএন্ডের বর্তমান অবস্থা কী।

সে যে সমাধানটি দিচ্ছে, তা হয়তো আপনার সাইটের নিরাপত্তার ১২টা বাজাচ্ছে। হ্যাকাররা এখন এআই জেনারেটেড এই দুর্বল কোডগুলোই খুঁজছে। আপনার সাইটকে তারা দুয়ার খুলে দাওয়াত দিচ্ছে!

২. অপ্রয়োজনীয় ভার (Bloatware)

আপনি একটি ছোট সমস্যার সমাধানের জন্য এআই-কে বললেন কোড দিতে। সে হয়তো এমন এক ভারী সমাধান দিল, যার জন্য সাইটে নতুন এক গাদা লাইব্রেরি বা স্ক্রিপ্ট লোড করতে হচ্ছে।

ফল? সাইটের স্পিড ধপাস! ইউজার ঢুকবে, কিন্তু সাইট লোড হতে হতে সে অন্য ট্যাবে চলে যাবে। আপনি এআই ব্যবহার করে সাইট বানালেন, কিন্তু দিনশেষে ইউজারই পেলেন না।

৩. আমাদের ল্যাব থেকে দেখা একটি ভয়ংকর সত্য

গত সপ্তাহে আমাদের কাছে এমন একটি সাইট এল, যার স্পিড ১ সেকেন্ডে নেমে গিয়েছিল। সাইটটি পুরোটা এআই কোড দিয়ে বানানো। আমরা যখন অডিট করলাম, দেখলাম—সাইটটি নিজেকেই নিজে স্লো করছে! এর ভেতরে থাকা লজিকগুলো ছিল একে অপরের সাথে সাংঘর্ষিক।

আমরা কি করলাম? কোনো প্লাগইন না লাগিয়ে, আমাদের ডেভেলপাররা হাতে কোড লিখে সেই জঞ্জাল পরিষ্কার করলাম। সাইট এখন রকেটের গতিতে ছুটছে।

৪. সমাধান কী?

এআই খারাপ না। কিন্তু সে হলো একজন শিক্ষানবিস ইন্টার্ন। তাকে দিয়ে কাজ করান, কিন্তু চূড়ান্ত যাচাইয়ের জন্য একজন অভিজ্ঞ মানুষের চোখ লাগবেই।

মেশিনের গতি আর মানুষের বুদ্ধি—এই দুটোর মেলবন্ধন যেখানে নেই, সেখানেই বিপদ।

শেষ কথা: আপনি কি চান আপনার প্রজেক্টের ভবিষ্যৎ কোনো রোবটের হাতে ছেড়ে দিয়ে ঝুঁকি নিতে? নাকি চান এমন কেউ দেখুক, যে কোডের প্রতিটি লাইন নিজের সন্তানের মতো যত্ন করে?

আমরা সলভ বিডি-তে কোনো জাদুর কাঠি বিক্রি করি না। আমরা দিই লজিক, দিই নিরাপত্তা, আর দিই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।

আপনার সাইটের কোড যদি এখন নড়বড়ে মনে হয়, তবে এখনই আমাদের সাথে আলাপ শুরু করুন। আমরা আছি আপনার প্রজেক্টের গভীরের সমস্যাগুলো খুঁড়ে বের করে স্থায়ী সমাধান দেওয়ার জন্য।

আপনার প্রজেক্ট কি প্রস্তুত নতুন উচ্চতায় ওঠার জন্য?

তাহলে, চলুন এক নজরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেখে নিই,

১. প্রশ্ন: এ.আই (A.I) কি আমার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হতে পারে? উত্তর: সরাসরি ক্ষতিকর নয়, তবে এ.আই-এর দেওয়া কোড যদি অভিজ্ঞ ডেভেলপার দ্বারা যাচাই না করা হয়, তবে তা সাইটের সিকিউরিটি লুপহোল বা পারফরম্যান্স ইস্যু তৈরি করতে পারে। এ.আই একটি চমৎকার সহায়ক, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা কোড ক্লিনআপের জন্য মানুষের বুদ্ধিমত্তা অপরিহার্য।

২. প্রশ্ন: প্লাগইন বা এ.আই কোড ছাড়া সাইট কি আসলেই ফাস্ট করা সম্ভব? উত্তর: অবশ্যই! আমরা সলভ বিডিতে প্লাগইন বা ভারী এ.আই কোডের ওপর নির্ভর না করে কাস্টম পিএইচপি (Custom PHP) কোড ব্যবহার করি। অপ্রয়োজনীয় কোড কমিয়ে সাইটকে হালকা করাই আমাদের মূল লজিক, যা সাইটকে সুপার ফাস্ট রাখে।

৩. প্রশ্ন: আমার সাইটে কি এ.আই ব্যবহার করা বন্ধ করে দেব? উত্তর: না, তা বলছি না। এ.আই ব্যবহার করুন আইডিয়া বা স্ট্রাকচার তৈরির জন্য। কিন্তু সাইটের ব্যাকএন্ড সিকিউরিটি বা জটিল কোনো লজিকের ক্ষেত্রে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। সলভ বিডি আপনার এ.আই জেনারেটেড প্রজেক্টগুলোকে অডিট করে সেগুলোকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে সাহায্য করতে পারে।

Leave a Comment